,

এরশাদের আদর্শ ও পরিকল্পনা বাস্তবায়নে মাঠে-ময়দানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করতে হবে: রংপুর সিটি মেয়র

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর কমিটির সভাপতি ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন আধুনিক উন্নত এবং অগ্রগতির বাংলাদেশের রূপকার। দেশের সার্বিক উন্নয়নের প্রত্যেকটির ভিত্তি রচনা করেছিলেন তিনি, যা এখন বাস্তবে রূপ নিচ্ছে। তার আমলে যে সুশাসন ছিল, যে শান্তি ছিল তা এখন নেই। সেজন্য এরশাদের আদর্শ ও পরিকল্পনা বাস্তবায়নে বৃহত্তর রংপুরের সব সংসদীয় আসনে বিজয়ী করতে হবে। সেই জন্য এখন থেকেই মাঠে-ময়দানে জাতীয় পার্টির নেতাকর্মীদের কাজ করতে হবে।

রোববার বিকেলে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম-আহ্বায়ক আল আমীন সুমন, মুহিন সরকার প্রমুখ। পরে এরশাদের কবরের পাশে পবিত্র কুরআন খতম এবং মিলাদ মাহফিল এবং তার রুহের মাগফেরাতর কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এর আগে এরশাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়রসহ অন্যান্য নেতারা।

এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি, সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর নগরী ও সদর উপজেলা ছাড়াও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন আজ

মাদ্রাসা শিক্ষককে থাপ্পড় দেওয়া রুমিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান

এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ভারতের

রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি সম্পন্ন

সংবিধান সংশোধনে নোট অব ডিসেন্ট পরিবর্তনের প্রস্তাব দিতে বললেন সালাহউদ্দিন আহমদ

তারেক রহমানের সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

সৃজনশীল শিল্পকে অর্থনীতির চালিকাশক্তি করতে চায় সরকার: অর্থমন্ত্রী

আপনার পানির বোতল কতদিন পরপর পরিষ্কার করবেন?

হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ

একজন চট্টগ্রাম থেকে বিমানে করে শিউলি ফুল পাঠিয়েছে : পরীমনি

কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন