রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের কষ্ট লাঘবে কমমূল্যে নিত্যপণ্য দিচ্ছে সরকার : কৃষিমন্ত্রী

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং মানুষের কষ্ট লাঘবে সরকার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘব করার জন্য ভর্তুকি দিয়ে কমমূল্যে দেশের এক কোটি পরিবারকে নিত্যপণ্য দেওয়ার ব্যবস্থা করেছেন।

আজ রোববার সকালে টাঙ্গাইলের মধুপুরে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, করোনার কারণে বিশ্বব্যাপী খাদ্যশস্যের উৎপাদন ও সরবরাহ বিঘ্নিত হয়েছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব খাদ্যশস্যের দামের ওপর পড়েছে। ফলে সম্প্রতি দেশে নিত্যপণ্যের দাম কিছুটা বেড়েছে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, কয়েকদিন পরেই রোজা শুরু হচ্ছে। ঈদের আগে আমরা ভিজিএফ দেব, ১০ টাকা কেজিতে চাল বিতরণ করব। পর্যায়ক্রমে ছোলা, ডাল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন পণ্য দেওয়া হবে। এ ছাড়া এপ্রিলের মাঝামাঝিতে নতুন ফসল আসবে। সব মিলিয়ে খুব শিগগিরই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে করছেন মন্ত্রী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান প্রমুখ। পরে মন্ত্রী টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী