মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে একসপ্তাহে ৬ জনের ‘আত্মহনন’

news-image

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে কলেজ ছাত্রী, কিশোরী, বৃদ্ধা ও নারীসহ ৬ জন গলায় ফাঁস দিয়ে ‘আত্মহনন’ করেছেন। দীর্ঘসময় অসুস্থতা, পেটব্যথা, মায়ের উপর অভিমান, মাদক ও পারিবারিক অশান্তি এসব আত্মহত্যার পেছনের কারণ বলে সংশ্লিষ্ট পরিবারগুলো থেকে পুলিশকে জানানো হয়েছে।

পীরগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে উপজেলার সেনগাও ইউনিয়নের দস্তমপুর গ্রামের শুভচন্দ্র রায়ের স্ত্রী মেঘলা (২২) গোয়ালঘরের আঁড়ায় রশি ঝুলিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

মেঘলার শ্বশুর ধনেশ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার ছেলে মাদকাসক্ত। বৃহস্পতিবার শুভচন্দ্র তার স্ত্রী মেঘলার কানের স্বর্ণের দুল বিক্রি করে মাদক সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে কলহ বাধে। এরই জের ধরে মেঘলা আত্মহত্যা করেছে।

এর একদিন আগে ১৭মার্চ সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত গ্রামের মৃত কুলদা রঞ্জন রায়ের ছেলে মহেশ চন্দ্র রায় (৪১)। বাড়ির পাশে আমগাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। তার পরিবার থেকে জানা যায়, মানসিক সমস্যা ছিল তার। এর আগে তার মেঝ ভাইও আত্মহত্যা করেছিল।

১৫ মার্চ দুপুরে উপজেলা সেনগাঁও ইউনিয়নের দস্তমপুর গ্রামে বেলাল হোসেনের ছেলে জীবন আলী (২৬) নিজ শোবার ঘরের আঁড়ার সঙ্গে মাফলার দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। জীবন আলীর বাবা বেলাল হোসেন থানায় লিখিতভাবে জানায়, তার ছেলে মাদকাসক্ত ছিল।

একইদিনে আত্মহত্যা করেন উপজেলার নাকফুল গ্রামের মজিরুলের মেয়ে রুবা আকতার (১৯)। শোবার ঘরে আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। রুবার মামা আলমামুন পুলিশকে জানায়, তার ভাগ্নী শিবগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি’র ছাত্রী। পারিবারিক কাজকর্ম নিয়ে দুপুরে রুবাকে বকাবকি করে তার মা। এরপর রুবার মা ও বাবা গরুর জন্য ঘাস কাটতে বাড়ির বাইরে যায়। সেসময় মায়ের উপর অভিমান করে রুবা আত্মহত্যা করে।

এদিকে গত ১২মার্চ সন্ধ্যায় উপজেলার ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের সবুজ আলীর মেয়ে সোনিয়া আকতার (১৪) ওড়না দিয়ে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সোনিয়ার দাদা আব্দুল জলিল থানায় লিখিতভাবে জানান, সোনিয়ার বাবা জীবিকার্জনে সিলেটে থাকেন। মা পালিয়ে অন্যত্র বিয়ে করেছে। দাদার বাড়িতেই থাকতো সোনিয়া। কয়েক মাস আগে থেকে সে প্রচণ্ড পেট ব্যাথায় ভুগছিল। একারণেই সে আত্মহত্যা করে।

একইদিন রাত ১০টার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের রকনাল চন্দ্র রায়ের স্ত্রী সাতোবালা (৭০) নিজ ঘরের বারান্দায় রশি দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাতোবালার ছেলে বিনোদ চন্দ্র রায় পুলিশকে জানায়, তার মা অসুস্থ ছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন তিনি।

থানার নথিপত্র অনুযায়ী চলতি বছরের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত উপজেলায় আত্মহত্যা করেছে ১০ জন। এর মধ্যে গত এক সপ্তাহেই ৬ জন আত্মহত্যা করে।

এ বিষয়ে সমাজকর্মী প্রভাষক তারেক হোসেন বলেন, পারিবারিক বন্ধন নষ্ট হয়ে যাওয়া, সামাজিক অবক্ষয় ও মানসিক সমস্যার কারণে দিন দিন আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এর জন্য পারিবারিক কাউন্সিলিং দরকার।

পীরগঞ্জ উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি জয়নাল আবেদিন বাবুল বলেন, ইন্টারনেট আসক্তি, সামাজিক বিশৃঙ্খলা, হতাশা ও আবেগ থেকেই এমনটা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল জব্বার জানান, মানসিক অবসাদস্ত যারা তারাই নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আত্মহত্যার পথ বেছে নেয়। তাদের বোঝাতে হবে। তাদের মনে আত্মবিশ্বাস জাগাতে হবে। তবেই এ প্রবণতা কমানো সম্ভব।

পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, কিছুদিন যাবৎ উপজেলার বিভিন্ন গ্রামে আত্মহত্যার ঘটনা ঘটছে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা