রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছারপোকা মারার ওষুধের গ্যাসে পাঁচজন অসুস্থ

news-image

নিজস্ব প্রতিবেদক : ছারপোকার ওষুধের গ‍্যাসে পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বংশাল সিদ্দিক বাজারের একটি জুতার কারখানায় এ ঘটনা ঘটে।

অসুস্থ মোহাম্মদ রিপন, সায়মন, মোহাম্মদ ইয়াছিন, সাব্বির হোসেন ও পবনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

এদিকে, পাশের কারখানার মালিক রিপন মিয়া বলেন, ‘বিকেল ৪টার দিকে রফিক মিয়ার জুতার কারখানায় ছারপোকা মারার ট্যাবলেট পানিতে মিশিয়ে ছিটানো হয়। পরে এক ঘণ্টা ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখা হয়। এ সময় ঘরের মধ্যে প্রবেশ নিষেধ থাকলেও কয়েকজন ঢোকে। তখনই তারা অসুস্থ হয়ে পড়ে।’

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ছারপোকা মারার ওষুধের গ্যাসে অসুস্থ পাঁচজনকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। তাদের ভর্তির পর বংশাল থানায় বিষয়টি জানানো হয়েছে।’

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী