,

‘দ্রুত নতুন সংসার শুরু করবে’, স্ত্রীর জন্য চিরকুট রেখে আত্মহত্যা

news-image

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় কারখানার ভেতর থেকে সাইফুর রহমান (৩৩) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই কারখানার জেনারেল ম্যানেজার ছিলেন। তবে লাশ উদ্ধারের সময় একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা রয়েছে, ‘খুব দ্রুত সংসার জীবন শুরু করবা। আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন।’

আজ শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকার আব্দুল হাসনাতের মালিকানাধীন বাগদাদ প্যাকেজিং কারখানার ভেতরে তার লাশ পাওয়া যায়। সাইফুরের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব শেখেরপুড়া এলাকায়।

জানা গেছে, সাইফুর মাসখানেক আগে বিয়ে করে সংসার শুরু করেছিলেন। তিনি কারখানাতে থাকতেন। আর তার স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে।

চিরকুটে আরও লেখা রয়েছে, ‘আমার কারো ওপর কোনো মান-অভিমান, রাগ নেই। আল্লাহর জন্য আমি সবাইকে ভালোবাসি। আমার লাশ মায়ের কাছে পৌঁছে দেবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ্ আমার জীবনে করে যাওয়া কোনো কাজের উসিলায় আমাকে মাফ করে দেন। রফিক দুলাভাই অনেক ভালো লোক। যখনই আমি কোনো সমস্যায় পড়তাম তখন রফিক ভাইয়ের কাছে গেলে আপন ভাইয়ের মতো পাশে দাঁড়াতেন। বুকে আগলে রেখে পরামর্শ দিতেন। ভাই আপনি সাইমুনকে আপনার ছোট ভাইয়ের মতো আগলে রাখার চেষ্টা করবেন। সাইমুন তুমি রফিক ভাইকে বাবার মতো সম্মান করবে।’

সাইফুরের মামা কারখানা মালিক আব্দুল হাসনাত জানান, তার ভাগ্নে কেন আত্মহত্যা করলেন, সে ব্যাপারে তিনি কোনো কিছু আন্দাজ করতে পারছেন না।

পুলিশ জানায়, শ্রমিকদের কাছে খবর পেয়ে কারখানার একটি কক্ষের দরজা কেটে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।

আশুলিয়া থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান