,

চাঁদপুরে পিকনিকে এসে পদ্মায় ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

news-image

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে পিকনিক করতে এসে পদ্মায় ডুবে টুটুল হাসান নয়ন (১৭) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে।

নিহত নয়ন ডেমরার নাভারন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র। তার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার গুলপুরে। বর্তমানে সে ধনিয়া যাত্রাবাড়ী এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন। তার পিতা আব্দুল মান্নান তেজগাঁও থানায় কনস্টেবল পদে চাকরি করেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে নাভারন স্কুল এন্ড কলেজের ১৩৫ জন ছাত্র নিয়ে মোহনপুর পর্যটন কেন্দ্রে পিকনিকে আসেন। আনুমানিক বিকেল তিনটার দিকে ১২ থেকে ১৫ জন ছাত্র পদ্মা নদীতে সাঁতার কাটছিল। প্রায় আধা ঘণ্টা পর সবাই তীরে উঠে এলেও সহপাঠী টুটুল হাসান নয়নকে না পেয়ে সবাই খোঁজাখুজি করতে থাকে। খবর পেয়ে মোহনপুর নৌ-পুলিশের ডুবরী দল এক ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

নাভারন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, আমরা এসেছিলাম শিক্ষা সফরে আনন্দ করার জন্য। কিন্তু এই মর্মান্তিক ঘটনায় সব আনন্দ বিলীন হয়ে গেছে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী