রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাজউদ্দীন মেডিকেলে দু’দফা অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ড ও রান্না ঘরের দিকে সিড়ির পাশে পরিত্যক্ত মালামালে

শুক্রবার (১৮ মার্চ) দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে হাসপাতালে। প্রথম দফা সকাল সাড়ে ৮টা এবং দ্বিতীয় দফা রাত সাড়ে ৮টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রকিবুল হাসান জানান, শুক্রবার সকালে হাসপাতালের নতুন ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা পরিত্যক্ত মালামালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় ২০ মিনিটের মতো কাজ করে আগুন নেভানো হয়। সেখানে বিভিন্ন ঔষধ, সিরিঞ্জ ও স্যালাইনের পরিত্যক্ত মালপত্র রাখা ছিল। পরে রাত সাড়ে ৮টার দিকে একই ভবনের নীচ তলায় রান্না ঘরে যেতে একটি সিড়ির পাশে স্তুপ করে রাখা বিভিন্ন পরিত্যক্ত কাগজ, কার্টন ও মালামালে আবার আগুন লাগার খবর আসে। তবে এবার ঘটনাস্থলে যাওয়ার আগেই হাসপাতালের লোকজন আগুন নিভিয়ে ফেলে।

গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকা থেকে হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা মাসুদ রানা জানান, আগুনে প্রচুর ধোয়া সৃষ্টি হলে রোগী ও তাদের স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েন। পড়ে যে যেভাবে পেড়েছে ছুটাছুটি করে বাইরে বেরিয়ে যান। তবে কেউ আহত হবার খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার জানান, একই দিন দুই দফা অগ্নিকাণ্ডের ঘটনায় কোন নাশকতার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. রফিকুল ইসলামকে প্রধান করা হয়েছে। রোববারের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী