,

শবে বরাতের নামাজ পড়তে যাওয়ার সময় ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে শবে বরাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় ছাত্রলীগের এক কর্মীকে গুলি করা হয়েছে। সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি করেছে বলে জানা গেছে। তবে একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়ে পেছন দিকে বেরিয়ে পিঠের চামড়ায় আটকে যায়। তাকে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেড়া হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ ছাত্রলীগ কর্মী মো. শিহাব শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার রাত পৌনে ৮টার দিকে গ্রামের মেডিকেল মোড় এলাকায় তার ওপর হামলা হয়।

শিহাবের বাবা জানান, বন্ধুদের নিয়ে নামাজ পড়তে বাড়ির অদূরে মসজিদে যাচ্ছিলেন শিহাব। এ সময় কয়েকটি মোটরসাইকেলে আসা ৮-১০ জন যুবক শিহাবের পথ আটকান এবং কাছ থেকে তাকে গুলি করেন।

তিনি আরও জানান, শিহাব কয়েকজন হামলাকারীকে চিনতে পেরেছেন। তাদের নামও বলেছেন। চিহ্নিত সন্ত্রাসীরা এর আগে একাধিকবার তাদের বাড়িতে হামলা চালিয়েছে। পূর্ব বিরোধের জেরে শিহাবকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরির্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেবেন।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান