মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদী দেখতে গিয়ে দুই বোনের মৃত্যু

news-image

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে নদী দেখতে গিয়ে পানিতে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সানজিদা আক্তার (১০) ও সুমনা আক্তার (৬)। নিহতরা রানীশংকৈল উপজেলার ঘনশ্যামপুর গ্রামে শাহজাহান আলীর মেয়ে। শাহাজান আলী ঢাকায় পরিবার নিয়ে থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার বলেন, শবে বরাতের ছুটিতে ঢাকা থেকে দাদির সঙ্গে গ্রামে বেড়াতে আসে দুই বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, অন্য শিশুদের সঙ্গে তারা কুলিক নদী দেখতে যায়। ঘটনাস্থলে গিয়ে পা পিছলে পড়ে যায় ছোটবোন। এসময় বড়বোন তাকে বাঁচাতে গিয়ে সেও নদীতে ডুবে যায়। সঙ্গে থাকা শিশুদের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। পরে নিহতদের চাচা তাদের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এম এস জাহিদ ইকবাল বলেন, খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পোঁছেছি। পরে মরদেহ উদ্ধার করে মৃত দুই বোনের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, পারিবারিকভাবে কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা