,

সমিতি খুলে ২০ লাখ টাকা আত্মসাৎ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডা থানা এলাকায় ‘বেপারী বাড়ী শ্রমজীবী সমবায় সমিতি নামক’ ভুয়া প্রতিষ্ঠান খুলে নিম্ন আয়ের লোকদের প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা আত্মসাৎকারী প্রতারক মো. মিজানুর রহমানকে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ১০টি পাস বই, ২টি রেজিস্টার, ২টি ক্যালকুলেটর, ৫০টি টাকা আদায়ের রশিদ, ৪০টি সদস্য ফরম, ১টি মোবাইলফোন, ২টি সিম কার্ড এবং নগদ সাড়ে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার র‌্যাব-৩ এর অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্সের স্টাফ অফিসার বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেপারী বাড়ি শ্রমজীবী সমবায় সমিতি নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে ২০২০ সাল থেকে নিম্ন আয়ের লোকজনের কাছ থেকে আর্থিকভাবে লাভবান হওয়ার প্রলোভন দেখিয়ে দৈনিক ২০ টাকা হারে কিস্তি আদায় করে আসছিল মিজানুর রহমান। সমিতির কোনো বৈধ রেজিস্ট্রেশন বা সরকারি অনুমোদন নেই।

বীনা রানী দাস বলেন, আনুমানিক ৫০০ সদস্যদের কাছ থেকে গত ২ বছরে ২০ লাখ টাকা আদায় করে সে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। এছাড়াও সমিতির সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সদস্যরা পাওনা টাকার জন্য তার কাছে গেলে সে বিভিন্ন তালবাহানা করে এবং টাকা না দিয়ে তাদের সাথে দুর্ব্যবহার করে। ভয়-ভীতি দেখিয়ে বিদায় করে দেয়। তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী