মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাটগ্রাম সীমান্তে ‘বিএসএফের গুলিতে’ বাংলাদেশি নিহত

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘গুলিতে’ এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল করিমের বাড়ি (৪২) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ি এলাকায়। আহত জুম্মান বাবুর বাড়ি পাটগ্রাম পৌরসভার রেলগেট এলাকায়।

এলাকাবাসী ও সীমান্ত সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে সীমান্তে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় বাংলাদেশি গরু পারাপারকারীদের একটি দল জগতবেড় সীমান্তের ৮৬১ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে গরু পার করতে যান। এ সময় ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার তেতলিরছড়া গ্রামের ভগরামপুর এলাকার স্থানীয়রা ধাওয়া করে দুজনকে বেধড়ক পেটায়। পিটুনিতে রেজাউল ও জুম্মান গুরুতর আহত হন। পরে তাদের বিএসএফের ১৬৯ ব্যাটালিয়নের পারসা ক্যাম্পের টহল দলের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। সেখান থেকে তারা পালানোর চেষ্টা করলে বিএসএফের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। আহত জুম্মান ভারতের মেখলিগঞ্জ হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ৬১ বিজিবি ব্যাটালিয়নের তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, ‘আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের বিস্তারিত জানাতে বলেছি। খোঁজ নিয়ে দুই ধরনের তথ্য পেয়েছি। ভারতের একটি গ্রামে আলু চুরি করতে যাওয়ায় চাষীরা রেজাউলকে পিটিয়ে মেরে ফেলেছেন। আর একটি শুনেছি, বিএসএফের গুলিতে নাকি মারা গেছেন। বিএসএফ বিস্তারিত বলতে পারব।’

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা