মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শ্রদ্ধা-ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন পালন

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন শ্রদ্ধা ও  ভালোবাসায় পালন করেছে রংপুরের মানুষ। জন্মবার্ষিকীতে ফুলে ফুলে ভরে ওঠে নগরীর ডিসির মোড় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতি।

সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্টোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলুসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে গার্ড অব অনার প্রদান  করা হয়। এছাড়া ৫০টি জাতীয় পতাকা নিয়ে ট্রাকে চড়ে মুক্তিযোদ্ধারা নগরীতে র‌্যালি বের করেন। গণ গ্রন্থাগার (পাবলিক লাইব্রেরি) মাঠে স্বাধীনতার উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হয়।

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ বিভিন্ন সংগঠন সামাজিক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়া রংপুর বিজিবি ৫১ ব্যাটালিয়ন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আর্মি মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা আয়োজনে দিবসটি পালন করে।

রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, মুজিব শতবর্ষের ব্যাচ ধারণ, আলোচনা সভা, শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আওয়ামী লীগসহ বিভিন্ন সরকারি, বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করেছে।  এ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।###

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা