মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিমোহনী নদী থেকে বস্তাবন্দী জীবিত যুবক উদ্ধার

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে বস্তাবন্দি হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় এক যুবককে জীবিত উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম জাহিদ হোসেন। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খুনিয়াগাছ এলাকার ত্রিমোহনী নদীর ব্রিজের নিচ থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জাহিদ হোসেন সদর উপজেলার রাজপুর ইউনিয়নের হুদুরবাজার এলাকার আবু বক্করের ছেলে।

প্রত্যক্ষদর্শী কার্তিক কুমার আচার্য জানান, সকালে ব্রিজের উপরে হাঁটতে গিয়ে নদীতে একটি বস্তা দেখতে পান। পরে স্থানীয় ও পুলিশের সহায়তায় বস্তা খুলে ঐ যুবককে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে জাহিদ হোসেন জীবিত আছেন বুঝতে পেরে পুলিশ সঙ্গে সঙ্গে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডা. কামরুল হাসান প্রিন্স জানান, ঐ যুবকের শরীরে কোনো চেতনানাশক ইনজেকশন প্রয়োগ করা হতে পারে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম জানান, ধারণা করা হচ্ছে জাহিদ হোসেন নামে ওই যুবককে হত্যার উদ্দেশ্যে অচেতন করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়া হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে আইনগত ব‌্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা