,

দুদিন ধরে নিখোঁজ লালচাঁনের লাশ মিলল খালে কচুরিপানার নিচে

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুদিন ধরে নিখোঁজ থাকা ষাট বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটার খালে কচুরিপানার নিচে লালচাঁন শেখ নামে ওই ব্যক্তির লাশ পাওয়া যায়।

এলাকাবাসী জানায়, দুদিন ধরে লালচাঁনকে তাদের চোখে পড়েনি। তার স্ত্রী-সন্তান না থাকায় কেউ খোঁজও নেননি। আজ বিকেল ৩টার দিকে চৌকিঘাটার মজু মেম্বারের বাড়ীর সামনে খালে কচুরিপানার নিচে একজন মানুষের দুটি পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লালচাঁনের ভাতিজা লাশ শনাক্ত করেন।

ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা বলেন, তাদের ধারণা একদিন আগে পানিতে পড়ে লালচাঁনের মৃত্যু হয়েছে। সুরতহালে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কারো প্রতি কোনো সন্দেহ প্রকাশ করা হয়নি।

লালচাঁনের ভাতিজা আছাদুজ্জামান শেখ বলেন, চাচা ফেরারি মানুষ ছিলেন। তার কোনো শত্রুর কথা জানা নেই তাদের। তবে পাশের বাড়ির এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল। এর বেশি তারা জানেন না।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান