বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাবে সাংবাদিকদের পাল্টাপাল্টি সমাবেশ বৃহস্পতিবার

ডেস্ক রির্পোট জাতীয় প্রেসক্লাবে ভোটারবিহীন নবগঠিত কমিটি নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার (৪ জুন) প্রেসক্লাব প্রাঙ্গনে দুইপক্ষেরই পাল্টাপাল্টি সমাবেশ ঘোষণায় আরো নাজুক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর আগে গত ৫ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে বহিরাগতদের হামলার ঘটনা ঘটে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ গত সোমবার ‘জাতীয় প্রেসক্লাব দখলদারিত্বের বিরুদ্ধে’ বৃহস্পতিবার সকাল ১১ টায় সমাবেশের ঘোষণা দেন। সেই অনুযায় তারা সমাবেশের প্রস্তুতিও নিয়েছেন। প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়ে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেন শওকত মাহমুদ।
এরপর আওয়ামী লীগ পন্থী ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পদক কুদ্দুস আফ্রাদ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ফেসবুক স্ট্যাটাসে জাতীয় প্রেসক্লাবে ‘ফোরাম সভা’ করার ঘোষণা দিয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে প্রেসক্লাব প্রাঙ্গনে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
দুই পক্ষের এই পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় সংঘাতের আশঙ্কা করছেন অনেকই।
শওকত মাহমুদ জানান, বৃহস্পতিবার তাদের পূর্বঘষিত কর্মসূচি যথাসময় পালিত হবে।  প্রেসক্লাব দখলদারিত্বের বিরুদ্ধে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘গণতন্ত্রের ঐতিহ্যের ধারক জাতীয় প্রেসক্লাব আজ চক্রান্তে আক্রান্ত। দ্বিবার্ষিক সাধারণ সভার নাম করে একশ্রেণির সাংবাদিক অবৈধভাবে কমিটি গঠন করেছে। তারা এখন রুম দখল করে বসে আছে। এদের দখলদারিত্বের বিরুদ্ধে বৃহস্পতিবার ওই সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে, কুদ্দুস আফ্রাদ তার স্ট্যাটাসে বলেন, ‘জাতীয় প্রেসক্লাবে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ডিউজে ও প্রেসক্লাব সদস্যদের ফোরাম সভা অনুষ্ঠিত হবে। এ সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ফোরামের সাংবাদিক সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’
অপরদিকে, সাধারণ সাংবাদিকরা এ দুই পক্ষের সমালোচনা করে এমন সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে চলার জন্য উভয় দলকেই অনুরোধ করেছেন। সাংবাদিক সমাজের দুর্নাম হয় এমন ঘটনা যাতে না ঘটে সেইজন্য উভয় পক্ষকে প্রেসক্লাব পরিচালনায় আরো গণতান্ত্রিক চর্চার আহ্বান জানিয়েছেন।
প্রেসক্লাব এলাকার আইনশৃঙ্খলা পরিস্থতি স্বাভাবিক রাখতে পুলিশ সবসময় তৎপর থাকে উল্লেখ করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সাংবাদিকদের নিজেদের ক্লাবের ভেতরে সভা-সমাবেশ করলে অনুমতির প্রয়োজন হয় না। তবে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রস্তুত থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা