,

সৈয়দপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত

news-image

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : সৈয়দপুরে ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ রোববার সকালে সৈয়দপুর-নীলফামারী সড়কের কাজীরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্বপন কুমার রায় (৩২) ও তার স্ত্রী সুমি রানী (২৮)। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কবিরাজপাড়ায়। তারা উত্তরা ইপিজেডের সনিক কোম্পানির শ্রমিক ছিলেন। আহত হয়েছেন একই মোটরসাইকেলের আরোহী সুকুমার রায় রতন। তিনি স্বপনের ছোট ভাই। তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে করে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।

 

এ জাতীয় আরও খবর

৩৫ বছর পর আজ সংসদে রাষ্ট্রপতি নির্বাচন

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল