শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ত্রিমুখী ট্রাকের সংঘর্ষে একজন নিহত

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে বেপরোয়া গতির ত্রিমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে ৭টার দিকে উপজেলার জোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ট্রাক চালকের পরিচয় জানা যায়নি। আহত ট্রাক চালক রফিকুল ইসলামকে উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।

এদিকে দুর্ঘটনার কারণে উত্তরবঙ্গগামী লেনে এলেঙ্গা থেকে জোকারচর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুল ইসলাম জানান, ট্রাকটি সিমেন্ট নিয়ে বগুড়ার শেরপুরের দিকে যাচ্ছিল। জোকারচর পৌঁছলে টাঙ্গাইলগামী বালুবাহী ট্রাকের সংঘর্ষে বাঁধে। এসময় গাজীপুরগামী আরেকটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিমেন্টবাহী ট্রাক চলকের মৃত্যু হয় এবং আহত হয় বালুবাহী অপর ট্রাক চালক রফিকুল। আহত ট্রাক চালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে। পরিচয় শনাক্তের পর আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া