,

মোটা চালের দাম বাড়েনি, ভাত নিয়ে কষ্ট হবে না: কৃষিমন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে দেশে খাদ্যশস্যের দাম কিছুটা বেড়েছে। সরকার ইতোমধ্যে ভোজ্যতেল, চিনি, ছোলাসহ অন্যান্য পণ্যের ভ্যাট প্রত্যাহার করেছে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মোটা চালের দাম মোটেও বাড়েনি। ভাত নিয়ে কোনো কষ্ট হবে না। আমরা সর্বাত্মক চেষ্টা করছি দ্রব্যমূল্য যেন সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকে।

শনিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ৩৬তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে আলোচনা পর্বে অংশ নিতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সরু চালের দাম কিছুটা বেড়েছে, তবে মোটা চালের দাম বাড়েনি। আমরা খেটে খাওয়া গরীব মানুষ নিয়ে চিন্তিত। তাদের জন্য আমরা ওএমএসের মাধ্যমে চাল দিচ্ছি। কয়েকদিনের মধ্যে ৫০ লাখ গরীব পরিবারের মধ্যে ১০ টাকা দরে চাল বিতরণ করা হবে। তেলসহ কয়েকটি খাদ্যপণ্যের উপর সরকার ট্যাক্স কমিয়ে দিয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সকল কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে। এনবিআর যাতে পোলট্রি, ফিস ও ডেইরি শিল্পকে শিল্পখাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে সে বিষয়ে কাজ চলছে।

এ সময় তার সঙ্গে ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কিউ দোংয়ুসহ কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএওর এডিজি জং-জিন কিম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাজাহান কবির সহ মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে মন্ত্রী ও তার সফরসঙ্গী কিউ দোংয়ু গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা এবং কাউলতিয়া গ্রামে মৎস্য ও পোল্ট্রি খামার এবং বোরো ধান ক্ষেত পরিদর্শন করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড