,

গাজীপুরে ইয়াবা-যৌন উত্তেজক ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ৪০০ গ্রাম হেরোইন, ১৬৬০টি ইয়াবা ট্যাবলেট, ৪০টি যৌন উত্তেজক ট্যাবলেট, ২ লক্ষাধিক নগদ টাকা, ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ১টি পকেট স্কেল জব্দ করা হয়েছে।

শনিবার সকালে র‌্যাব-১-এর গাজীপুর ক্যাম্প’র কোম্পানি কমান্ডার এএস এম মাইদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানা গেছে, গাজীপুর মহানগরের বাসন থানাধীন মধ্য ভোগড়া এলাকায় কতিপয় মাদক কারবারি অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে। শুক্রবার দুপুরে মধ্য ভোগড়া এলাকার জব্বর হাজী বাড়ির সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ১৬ হাজার ১৮৫ টাকা, ২টি এটিএম কার্ড, ৪০০ গ্রাম হেরোইন, ১৬৬০টি ইয়াবা ট্যাবলেটসহ ১টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ১টি পকেট স্কেল জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদ গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেরোইন, ইয়াবা ও যৌন উত্তেজক ট্যাবলেট সংগ্রহ করে ভোগড়া এলাকায় মাদক স্পট তৈরি করে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছিলেন।

বাসন থানার ওসি মালেক খসরু জানান, এ ব্যাপারে বাসন থানায় মামলা হয়েছে। শনিবার তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান