রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে শাহেদ হোসেন বাপ্পী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তার মৃতদেহ উদ্ধার করে লাইফগার্ডের সদস্যরা।

এর দেড় ঘণ্টা আগে ওই পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন সেই কলেজছাত্র। নিহত বাপ্পী রামু উপজেলার তেসসিপুল এলাকার শামসু আলমের ছেলে। সে রামু কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, সকালে শাহেদ হোসেন বাপ্পী ও তার আরেক বন্ধু সাগরে গোসল করতে নামেন। এর মধ্যে স্রোতের টানে দুইজনই ভেসে যান। তবে একজনকে উদ্ধার করা হলেও শাহেদ হোসেন স্রোতের টানে হারিয়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী