,

নোয়াখালী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু

news-image

নিউজ ডেস্ক : নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৩ নং পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূর্ব পরকোট গ্রামের জালাল আহমেদের স্ত্রী মোসাম্মৎ হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে হায়াতের নেছা প্রতিবেশী এক নাতিকে নিয়ে পাশের বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। এসময় জিহাদ হোসেন ক্ষেতে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে অচেতন হয়ে পড়ে যায়। তাকে পড়ে থাকতে দেখে দাদি হায়াতের নেছা স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনিও ঘটনাস্থলে মারা যান।

পরকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি চাটখিল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে এনে রাখে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান