শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে জট কমাতে ৪ গুণ বাড়তি মাশুল আরোপ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার জট এড়াতে ১৫ মার্চ থেকে ২১ দিন পার হওয়া এফসিএল কন্টেইনারের পণ্য বন্দর থেকে খালাস না করলে আমদানিকারকের ওপর বাড়তি ৪ গুণ স্টোর রেন্ট আরোপ করার কথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সূত্রে এই তথ্য জানা গেছে।

সাম্প্রতিক সময়ে কোনো কোনো আমদানিকারক তাদের কন্টেইনার ২১ দিন বা তারও বেশি সময়ে ছাড় না নিয়ে বন্দরের অভ্যন্তরে সংরক্ষণ করছেন। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে পরিস্থিতির উন্নতি না হলে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।

এর আগে ২ মার্চ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের স্বাভাবিক অপারেশনাল কার্যক্রম অবিঘ্নিত রেখে দেশের সকল আমদানি-রপ্তানিকারকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে অনতিবিলম্বে বন্দরে রাখা আমদানি করা এফসিএল কন্টেইনারগুলো বন্দর থেকে দ্রুত ডেলিভারি নেয়ার জন্য সকলকে অনুরোধ করা যাচ্ছে।

এতে আরও বলা হয়, অন্যথায় আমদানিকারক কর্তৃক অখালাসকৃত বন্দরে এফসিএল কন্টেইনারের ক্ষেত্রে রেগুলেশন্স ফর ওয়ার্কিং অব চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কন্টেইনার) ২০০১ এর ১৬০ ধারার আলোকে কমন ল্যান্ডিং ডেটের পর ২১তম দিন থেকে প্রযোজ্য স্লাবের স্বাভাবিক ভাড়ার ওপর ৪ গুণ হারে ষ্টোর রেন্ট আরোপে কর্তৃপক্ষ বাধ্য হবে। পরিস্থিতির উন্নতি না হলে তা আগামী ১৫ মার্চ থেকে কার্যকর হবে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া