অ্যাকাউন্টের গোপনীয়তা ও নিরাপত্তা বাড়াবে গুগলের মাই অ্যাকাউন্ট

news-image

টিপস ডেস্ক : অনলাইন জায়ান্ট গুগলের বিভিন্ন অনলাইন অ্যকাউন্টের গোপনীয়তা ও নিরাপত্তাকে আরও জোরদার করতে অ্যাকাউন্ট ব্যবস্থাপনায় নতুন ফিচার চালু করেছে গুগল। নতুন এই ফিচারে একটি স্থান থেকেই গুগলের সব ধরনের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ করতে পারবে ব্যবহারকারী। ‘মাই অ্যাকাউন্ট’ নামে গুগলের নতুন এই ফিচার ব্যবহারকারীদের জন্য অ্যাকাউন্ট ব্যবস্থাপনার কাজটি আরও সহজ করে দেবে বলে জানিয়েছে গুগল।
 
মাই অ্যাকাউন্ট মূলত গুগলের সব ধরনের অ্যাকাউন্টের জন্য একক একটি ড্যাশবোর্ডের মতো আচরণ করবে। মাই অ্যাকাউন্টের এই ড্যাশবোর্ডেই মিলবে সিকিউরিটি সেটিংস, পার্সোনাল ইনফরমেশন, প্রাইভেসি সেটিংস এবং অ্যাকাউন্টের অন্যান্য তথ্য। এই একটি স্থান থেকেই গুগলের বিভিন্ন সেবা ব্যবহারের জন্য ব্যবহারকারী তার নিজের মতো করে বিভিন্ন ধরনের সেটিংস নির্ধারণ করে দিতে পারবেন। গুগলের মাই অ্যাকাউন্টে প্রবেশ করলে হোমপেজটিকে তিনটি ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত দেখা যাবে।
 
এর প্রথম অংশে রয়েছে সাইন-ইন অ্যান্ড সিকিউরিটি। এই অংশ থেকে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করার জন্য প্রয়োজনীয় পাসওয়ার্ড, দ্বি-স্তরবিশিষ্ট লগ-ইন সেবা, গুগল অ্যাপের জন্য থার্ড-পার্টি সেবা কর্তৃক গৃহীত প্রয়োজনীয় তথ্যাবলী প্রভৃতি বিষয় নিয়ন্ত্রণ করা যাবে। দ্বিতীয় অংশ পার্সোনাল ইনফো অ্যান্ড প্রাইভেসিতে রয়েছে গুগল সার্চ, ইউটিউব ব্রাউজিং প্রভৃতির ইতিহাস এবং এখান থেকে অবস্থানের তথ্য কিংবা বিজ্ঞাপন প্রদর্শন প্রভৃতি বিষয়কে নিয়ন্ত্রণ করা যাবে। তৃতীয় ও শেষ অংশে রয়েছে অ্যাকাউন্ট প্রিফারেন্স। এই অংশ থেকে গুগলের বিভিন্ন সেবার জন্য অন্যান্য যেসব ব্যক্তিগত সেটিংস রয়েছে, সেগুলো নিয়ন্ত্রণ করা যাবে। শুধু তাই নয়, এখানে গিয়ে জিমেইল, ইউটিউব বা গুগল প্লাসের মতো যেকোনো গুগল সেবা থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুছে ফেলার সুবিধাও রাখা হয়েছে। গুগলের নতুন এই ফিচার প্রসঙ্গে গুগলের একজন পণ্য ব্যবস্থাপক এক ব্লগপোস্টে লিখেছেন, ‘ব্যবহারকারীর তথ্য ও গোপনীয়তার সুরক্ষায় মাই অ্যাকাউন্ট একটি সহজ সমাধান। এর মাধ্যমে গুগলের বিভিন্ন সেবাকে ব্যবহারকারী কীভাবে ব্যবহার করতে চান, তাও নির্ধারণ করতে পারবেন।’ গুগলের এই উদ্যোগকে প্রযুক্তি বিশ্লেষকরাও স্বাগত জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার