মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন

news-image

রংপুর ব্যুরো : রংপুরের পীরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর ১টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আব্দুল মালেক ২০১৮ সালের ৪ আগস্ট রাতে নিজ বাড়িতে মেয়েকে ধর্ষণ করেন। এরপর ঘটনাটি কাউকে না জানানোর জন্য মেয়েকে ভয়ভীতি দেখান তিনি। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে।

পরে ১৪ আগস্ট আব্দুল মালেককে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা করেন তার স্ত্রী। তদন্ত শেষে ২০১৯ সালের ১২ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন পীরগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) দেবাশীষ কুমার রায়।

প্রায় তিন বছর মামলার বিচারকাজ চলার পর আজ সোমবার রায় ঘোষণা করেন বিচারক। অভিযুক্ত আব্দুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী মাহফুজুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকে মেয়েটির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং মা ও ভাইকে নিয়ে নানার বাড়িতে আশ্রয় নেয়। পরে সংসারের বোঝা টানতে গিয়ে পোশাক কারখানায় কাজ নেয় মেয়েটি। এ অবস্থায় আসামির ফাঁসির আদেশ আশা করেছিলাম।’

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা