মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়েবাড়িতে ‘মদ খেয়ে’ নাচানাচি, ধাক্কা লাগা নিয়ে বরের ভাই খুন

news-image

নিজস্ব প্রতিবেদক,কুড়িগ্রাম : কুড়িগ্রাম পৌরসভার পুরাতন রেলস্টেশন এলাকায় হরিজন সম্প্রদায়ের বিয়ে বাড়িতে নাচানাচির সময় ধাক্কা লাগা নিয়ে বাগবিতণ্ডার জেরে বরের খালাতো ভাইকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাহুল বাসফোর (১৮) গাইবান্ধা সদর উপজেলার কাচারী বাজার এলাকার প্রদীপ বাসফোরের ছেলে।

বরপক্ষের লোকজন জানায়, গতকাল রোববার রাত ১০টার দিকে তারা গাইবান্ধা সদর থেকে কুড়িগ্রাম পৌর এলাকায় সুমন বাসফোরের বাড়িতে যান। কনে ছিলেন সুমনের মেয়ে। রাতে বিয়ে সম্পন্ন হওয়ার পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বরপক্ষকে বিদায়ের আনুষ্ঠানিকতা চলছিল। তখন কনেপক্ষের কয়েকজন তরুণ মদ খেয়ে মাতাল অবস্থায় নাচানাচি করছিলেন। এ সময় বরপক্ষের একজনের সঙ্গে তাদের ধাক্কা লাগলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে তাদের মধ্যে মারামারি হয়। এতে বরের ছোট ভাইসহ অন্তত তিনজন আহত হন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ঘণ্টাখানেক পর বরপক্ষের লোকজন রেলস্টেশন বাজার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কনেপক্ষের এক যুবক এসে রাহুলের বুকে ছুরি মারেন, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বর রনি বাসফোরের বাবা স্বপন বাসফোর বলেন, ‘বিয়ের কাজ ঠিকমতোই শেষ হয়েছিল। যখন আমরা মেয়েকে নিয়ে যাব তখন বিয়ের বাড়ির বাইরে এ ঘটনা ঘটেছে। আমরা এ হত্যার বিচার চাই।’

কনের বাবা সুমন বাসফোর বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতেই ছিলাম। ওদিকে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নাই।’

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার জানান, লাশের ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জড়িতদের আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা