,

নিজ শিশুকন্যাকে ধর্ষণের সুযোগ করে দিল মা

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ডে টাকার লোভে নিজের ১০ বছরের শিশুকন্যাকে তুলে দিয়েছে বখাটের হাতে। আর প্রতিদিনই মায়ের সহযোগিতায় ওই শিশুকন্যাকে বারবার ধর্ষণ করেছে। সর্বশেষ মেয়েটিকে ধর্ষণের সময় এলাকাবাসী ধর্ষক ও মাকে আটক করে পুলিশে দেয়।

রোববার এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর ভাবী।

আটক মায়ের নাম মাসুদা খাতুন (৫০)। তিনি নোয়াখালী সদর থানার মধ্যম চরুলিয়া গ্রামের মৃত জাকের হোসেন প্রকাশ আবু জাকেরের স্ত্রী। আর ওই বখাটে হলেন ডেকারেশন কর্মী মো. ইব্রাহিম (৩২)। সে বাঁশবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া গ্রামের মৃত ইলিয়াছের ছেলে।

মামলার এজাহারে বলা হয়, ‘সীতাকুণ্ডে ভাটিয়ারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাসনাবাদ এলাকার আমজাদ আলী সেরাং বাড়ির ফাতেমা বেগমের ভাড়াটি মাসুদা খাতুনের সাথে কিছুদিন পূর্বে পরিচয় হয় ইব্রাহিমের। পরিচয় সূত্রে মাসুদাকে খালা ডেকে ইব্রাহিম প্রায়ই তার বাড়িতে রাত্রি যাপন করত এবং মাসুদাকে টাকা পয়সা দিতো। এতে মাসুদা তার প্রতি দুর্বল হয়ে পড়ার সুযোগে সে রাত্রিযাপনকালে তার ১০ বছর বয়সী মেয়েকে বারবার ধর্ষণ করতে থাকে। এতে মেয়েটি প্রচণ্ড ব্যাথা ও রক্তক্ষরণে অসুস্থ হয়ে মাকে ধর্ষণের কথা জানালেও মা তাকে চুপ থাকতে ভয়ভীতি দেখাত। ’

‘এক পর্যায়ে ব্যাথা-বেদনা সহ্য করতে না পেরে সম্প্রতি মেয়েটি ইব্রাহিম কর্তৃক নিজ ঘরেই বারবার ধর্ষিত হবার কথা তার ভাবী লাইলী বেগম (২২)সহ প্রতিবেশীদের জানালে তারা ইব্রাহিমকে ধরতে অপেক্ষা করতে থাকে। এক পর্যায়ে শনিবার রাতেও ইব্রাহিম ওই বাড়িতে আসলে প্রতিবেশিরা মেয়েটির মা ও ইব্রাহিমকে আটক করে পুলিশে খবর দেয়। এতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক। তিনি বলেন, প্রাথমিকভাবে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার কথা স্বীকার করেছে গ্রেপ্তার ইব্রাহীম ও ওই শিশুর মা। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান