,

ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা, আটক ২

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও এক ব্যক্তিকে অপহরণের সময় দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে বন্দর উপজেলার কেওডালা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

আটক দুজন হলেন- রূপগঞ্জের গাউসিয়ার গোলাকান্দাইল ৩ নম্বর ওয়ার্ডের আহমেদ আকাশ (৩৫) ও বন্দরের দেওয়ানবাগ কলাবাড়ির নাফিস আলী ভূঁইয়া। এদের মধ্যে আকাশের নামে মাদক ও ভুয়া ডিবি পরিচয়ে অপরাধকাণ্ডের মামলা রয়েছে। আর নাফিস ছিলে গাড়ির ড্রাইভার।

ওসি দীপক চন্দ্র সাহা জানান, বন্দরের কেওডালা এলাকায় ৫০৫ ব্রিকসে (ইটখোলা) ডিবি পুলিশ পরিচয়ে ছয় লাখ টাকা চাঁদা দাবি ও অস্ত্রের মুখে এক ব্যক্তিকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে দুজনকে আটক করা হয়েছে। এসময় একটি হাইয়েস গাড়ি, ভুয়া জাতীয় পরিচয়পত্র ও পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান