শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বান্দরবানে ৪ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রোয়াংছড়িতে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রোববার সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী মোংবাইপাড়া এলাকার গভীর জঙ্গলে খালে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের জন্য পুলিশের একটি দল সেখানে গেছে বলে জানান পুলিশ সুপার।

আজ সকাল ১১টার দিকে বান্দরবান শহরের কার্যালয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার জেরিন আখতার। তিনি জানান, গতকাল শনিবার বিকেল চারটার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে। এখনো পর্যন্ত লাশ চারটি শঙ্খ নদীর পাশে পড়ে আছে।

রোয়াংছড়ির তারাশা ইউনিয়নের মংবাইতং পাড়ার কাছে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। সেখানে একটি খাদে লাশ চারটি পড়ে আছে।

পুলিশ সুপার বলেন, এখানে বেশ কয়েকটি সংগঠন সক্রিয় আছে। তাদের নিজেদের মধ্যে সমস্যা আছে। এটা সাধারণ মানুষের সমস্যা না। এটা সংগঠনগুলোর সমস্যা। এটারও বহিঃপ্রকাশ হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া