শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করাতে গিয়ে অন্তঃসত্ত্বা যুবক!

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করতে গিয়েই চমকে গেলেন এক যুবক! রক্তের নমুনা পরীক্ষার প্রতিবেদনে উঠে এসেছে ‘অন্তঃসত্ত্বা’ তিনি! গত বৃহস্পতিবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই প্রতিবেদন দেওয়া হয় তাকে। জানা গেছে, ভুক্তভোগী সবুজ মিয়া (২৫) কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা।

সবুজ মিয়া বলেন, ‘লেখাপড়া শেষ করে পরিবারের আর্থিক উন্নতির জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। গত মঙ্গলবার বিদেশে যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হেপাটাইটিস ‘বি’ পরীক্ষার জন্য রক্তের নমুনা দেই। গত বৃহস্পতিবার পরীক্ষার রিপোর্ট হাতে পাই। রিপোর্টে বলা হয় আমি নাকি অন্তঃসত্ত্বা! কর্তৃপক্ষ রিপোর্ট সংশোধন করে দিবে বললেও এখন তারা টালবাহানা করছে।’

ওই প্রতিবেদনে সই করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনোলজিস্ট (ল্যাব) মো. মকবুল হোসেন। তিনি আমাদের সময়কে বলেন, প্রচণ্ড ভিড়ের মধ্যে ভুল করে এমন প্রতিবেদন দেওয়া হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদ আল হাসান বলেন, ‘হেপাটাইটিস ‘বি’ পরীক্ষা করতে গিয়ে কোনো ছেলের অন্তঃসত্ত্বা পজিটিভ রিপোর্ট আসার কথা না। প্রতিবেদনটি দেখে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া