,

মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে শাহাজালাল শান্ত (২৫) নামে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ যাত্রী। আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার শুভুল্যা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজালাল শান্ত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শেওরাইন গ্রামের আব্দুর করিম মিয়ার ছেলে। আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কালিহাতি থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো ব ৩২-৩৮৪৩) মহাসড়কের ওই স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক শান্ত। খবর পেয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে হাইওয়ে থানা পুলিশ। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন হাসপাতাল সূত্র।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

 

এ জাতীয় আরও খবর

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

স্ত্রীর পরকীয়ার অভিযোগ, বিচারের আশায় স্বামী

ফ্যাসিস্টের থেকে মুক্তি মিললেও মূল্য দিতে হয়েছে অনেক: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদে সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা

আশুলিয়ায় ট্রিপল হত্যার কারণ জানাল পিবিআই

তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ, আদালত বর্জন আইনজীবীদের

বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে ওমান