শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশাযাত্রীর বস্তায় মিলল দুই লাখ ইয়াবা, গ্রেপ্তার ৩

news-image

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে টাকা, মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের আজ শনিবার উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আহমেদ সন্জুর মোরশেদ।

তারা হলেন- উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের ফারির বিল এলাকার হেলাল উদ্দিন, মো. তারেক ও নুরুল আমিন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল উখিয়ায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় একটি অটোরিকশা থেকে তিনজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তায় ১ লাখ ৯৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া