রবিবার, ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসার স্টোর রুমে ছিল ছাত্রের গলাকাটা লাশ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বোয়াখালীতে এক মাদ্রাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের অছিউর রহমান হেফজ খানার দ্বিতীয় তলার স্টোর রুম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত মাদ্রাসা ছাত্রের নাম- ইফতেখার মালিকুল মাশফি (৭)। সে চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী গ্রামের দুবাই প্রবাসী আব্দুল মালেকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ডিউটি অফিসার এএসআই শাহ আলম বলেন, সকাল ৮টায় শাহ অছিয়র রহমান হেফজখানায় একজন ছাত্রের গলাকাটা লাশের খবর পেয়ে আমাদের সিনিয়র স্যাররা সেখানে গেছেন। এখনও বিস্তারিত জানা যায়নি।

অন্যদিকে স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ রফিক বলেন, রাতে ঘুমন্ত অবস্থায় হেফজখানার এক ছাত্রকে জবাই করে হত্যার খবর পেয়েছি। সকালে এ খবর জানাজানি হলে এলাকার লোকজন মাদ্রাসা ঘেরাও করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এর আগেও ওই হুজুরের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল।

 

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, বাড়ছে রোগী শনাক্ত

ঢাকায় পরীক্ষামূলক ট্রাম সার্ভিস চালুর পরিকল্পনা

আন্দোলন নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন কর্নেল অলি

প্রধানমন্ত্রীর তহবিল থেকে পিএইচডি গবেষকদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, তদন্ত চলছে

এসএসসি প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত ও শাস্তির দাবি এনসিপির

অপপ্রচারে বিএনপিকে দুর্বল করা সম্ভব নয় : সড়ক প্রতিমন্ত্রী

টাকা ছাপানোর অভিযোগ নাকচ করলেন গভর্নর

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

মুদ্রা ছাপিয়ে মূল্যস্ফীতি বাড়ানো হবে না : অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, কোথাও হতে পারে ভারী বর্ষণ

প্রশ্নফাঁসের দাবি গুজব বলে জানালেন শিক্ষামন্ত্রী