শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গলাটিপে হত্যার পর ৯৯৯-এ ফোন- ‘স্ত্রী আত্মহত্যা করেছে, তাড়াতাড়ি আসুন’

news-image

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীর জামতলী এলাকায় একটি বাসা থেকে ফাতেমা খাতুন (২৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।

উখিয়া থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ জানান, স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিল্লাল হোসেন বলেন- স্ত্রী আত্মহত্যা করেছেন, আপনারা তাড়াতাড়ি আসুন।

পুলিশ আরও জানায়, গত ২ মার্চ রাতে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে বিল্লাল তাকে গলাটিপে হত্যা করেন। পরে রশি দিয়ে লাশ বাথরুমে ঝুলিয়ে রাখেন। নিজেকে বাঁচাতে থানায় ফোন করে স্ত্রী আত্মহত্যা করেছেন বলে জানান।

জানা গেছে, জামালপুরের ঘোড়ধাপ গ্রামের আলাল উদ্দিনের মেয়ে ফাতেমা এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের নান্নু মিয়ার ছেলে বিল্লাল হোসেন ভালোবেসে ২০২০ সালে বিয়ে করেন। তারা দুজনই পেশায় নার্স। এমএসএফ হাসপাতালে চাকরি করতেন। উখিয়ার পালংখালীর জামতলী এলাকার ওই বাসাটিতে তারা ভাড়া থাকতেন। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বিল্লাল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

 

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া