,

মন্ত্রিপরিষদে ‘জামায়াত নিষিদ্ধ বিল’

news-image

আইন করে একাত্তরে যুদ্ধাপরাধে অভিয‍ুক্ত জামায়াত এবং এর অঙ্গসংগঠনগুলো নিষিদ্ধ করতে একটি বিল মন্ত্রিপরিষদ বিভাগে রয়েছে বলে  জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

মন্ত্রিপরিষদ বিলে অনুমোদন দিলেই তা সংসদে উত্থাপন করা হবে বলে জানান তিনি।

সোমবার (০১ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারীর এক সম্পূরক প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন।

নজিবুল বশর প্রশ্ন করেন,‘আমাদের দলের পক্ষ থেকে জামায়াতের নিবন্ধন বাতিলের জন্য একটি মামলা করা হয়েছিল। সেটি হচ্ছে, হবে বলে দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়েছে। কবে নাগাদ হবে, মন্ত্রীর কাছে জানতে চাই।’

এর জবাবে মন্ত্রী বলেন, জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আইনের সংশোধনী আনার কথা রয়েছে। এ সংক্রান্ত একটি বিল মন্ত্রিপরিষদের অনুমোদনের অপেক্ষায় আছে। মন্ত্রিপরিষদ অনুমোদন দিলে তা সংসদে উত্থাপন করা হবে।

এদিকে সরকার দলীয় সদস্য বেগম ফজিলাতুন্নেসা বাপ্পীর এক প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট আনিসুল হক বলেন, বিএনপি-জামায়াত সরকারের সময় ২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত পরিচালিত ‘অপারেশন ক্লিন হার্ট’ এ যৌথ বাহিনীর অভিযান দায়মুক্তির মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে।

 ‘ওই অভিযানের সঙ্গে সম্পৃক্ত কোন সদস্য বা ব্যক্তি বা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে পরিচালিত যৌথ অভিযানের যাবতীয় কার্যাদির জন্য তাদের দায়মুক্ত করার লক্ষ্যে ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন-২০০৩’ প্রণয়ন করা হয়। যেহেতু জাতীয় সংসদ এই আইনটি প্রণয়ন করেছে সেহেতু এই দায়মুক্তি বৈধতা পেয়েছে,’ যোগ করেন তিনি।

আরেক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আলোচিত, নৃশংস ও নারকীয় ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলাটি বর্তমানে বিচারের সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এই মামলায়  মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন এবং আসামি ৫২ জন।

‘২১ আগস্ট গ্রেনেড হামলা ও হত্যা মামলা দুটিতে এ পর্যন্ত ১৪৫ জন করে ২৯০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। আরও ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের জন্য আদালতের কাছে সমন জারি করার প্রার্থনা জানানো হয়েছে। ৩৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ বাকি আছে। মামলা দুটি দ্রুত নিষ্পত্তির জন্য প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনটি তারিখ পড়ছে।’

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ