,

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সিরাজ আটক

news-image

স্টাফ রিপোর্টার : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সিরাজ মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত সিরাজ মিয়া নন্দনপুর গ্রামের হাজী মো. মঈন উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে ডিবি পুলিশ। সে সদর উপজেলার নন্দনপুরসহ স্থানীয় বিভিন্ন এলাকায় ফেরী করে মাদক বিক্রয় করত।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সিরাজ মিয়াকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত সিরাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ