মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৬০ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নিতে হয়

news-image

দিনাজপুর প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন ৬০ হাজার টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে এখন একটি শিশুকে জম্মগ্রহণ করতে হয়। এই হলো আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রোল মডেল।

বুধবার দিনাজপুর জেলা বিএনপিরর আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতারা গত ১৩ বছরে ৬ লাখ টাকা কোটি টাকা লুট করে দেশকে অর্থনৈতিক ভাবে ধ্বংসের দ্বার পান্তে পৌছে দিয়েছে। তিনি আরো বলেন, একটি জরিপে দেখা গেছে ২০১৮ সাল পর্যন্ত মানুষ খুন হয়েছে ৩৮ হাজার । গুম করেছে ৬ হাজার ৬৬০ জন আর ধর্ষনের শিকার হয়েছে ১৯ হাজার ৭২০ জন ।

দিনাজপুর জেলা বিএনপির আহবায়ক রেজিনা ইসলামের সভাপতিত্বে জেলখানা রোডস্থ দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সহকারী আব্দুল জলিল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রুহুল আমিন আকিল প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা