শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আকিবের পেটে রাখা হাড় শিগগির মাথায় প্রতিস্থাপন

news-image

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ছাত্র মাহাদি জে আকিবের পেটের চামড়ার নিচে রাখা মাথার হাড়টি শিগগির মাথায় প্রতিস্থাপন করা হবে। আগামী সপ্তাহের যে কোনো দিন এটি প্রতিস্থাপন হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতোমধ্যে আকিবকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

গত ২৭ ফেব্রুয়ারি গ্রামের বাড়ি কুমিল্লা

থেকে সরাসরি চমেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করানো হয় চমেক শিক্ষার্থী মাহাদি জে আকিবকে। এর মধ্যে সোমবার দিনভর চিকিৎসকরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কাজ করেন। রিপোর্টগুলো হাতে পাওয়ার পরই এ বিষয়ে বিশেষ মেডিক্যাল টিম বসে মাথায় হাড় প্রতিস্থাপনের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

চমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, আকিবের মাথার খুলি প্রতিস্থাপন করতে হাসপাতালে আনা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করছেন। এর পরই এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম নোমান খালেদ চৌধুরী বলেন, তার বেশ কিছু পরীক্ষা করা হয়েছিল। আজ (মঙ্গলবার) বেশিরভাগ রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্ট মোটামুটি পজিটিভ বলা যায়। আগামী সপ্তাহে তার মাথার খুলি প্রতিস্থাপনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারিখ ও সময় চূড়ান্ত হয়নি?।

উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রধান ফটকে ছাত্রলীগের প্রতিপক্ষ গ্রুপের হামলার শিকার হন শিক্ষার্থী মাহাদি জে আকিব। এতে তার মাথার হাড় ও ব্রেইনে মারাত্মক জখম হয়। পরে জটিল অস্ত্রোপচারের পর প্রায় ১৯ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেন আকিব। কিন্তু সেই সময়ে তার মাথায় খুলি প্রতিস্থাপন করা হয়নি। বরং পেটের একটি বিশেষ স্থানে সেটি খুলে রাখা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম