শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঢুকে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, মামলা করে হুমকিতে পরিবার

news-image

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে হাতিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারি মেয়েকে বাসায় রেখে বাড়ির বাইরে যান ভুক্তভোগীর বাবা-মা। সেই সুযোগে ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত আবু তাহের। এসময় তরুণীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান অভিযুক্ত।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানিয়েছেন, বিষয়টি নিয়ে প্রথমে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আইনের শরণাপন্ন হন তিনি। কিন্তু মামলা করার পর আসামি ও তার পরিবারের পক্ষ থেকে হুমকি পাচ্ছেন তারা। এ ছাড়া যেকোন সময় আসামি আবু তাহের বিদেশে চলে যেতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এই বিষয়ে স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাহ জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বসা হয়। কিন্তু সেখানে উভয় পক্ষের কেউ আসেনি।

এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম