,

পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক

news-image

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে দীর্ঘদিনের পরকীয়ার অভিযোগে মাইকে ঘোষণা দিয়ে স্ত্রীকে তালাক দিলেন ছৈয়দ নূর (৪৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রবাসী ছৈয়দ নূরের স্ত্রী মোমেনা আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরকীয়ার অভিযোগ ওঠে। একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে দেখে ফেলেন ছৈয়দ নূর। পরে আদালতের মাধ্যমে স্ত্রীকে তালাকনামা পাঠান তিনি। এরপরও মোমেনা ঘর থেকে বের না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জনসম্মুখে তালাকের ঘোষণা প্রচার করেন তিনি।

স্থানীয় সাইফুদ্দিন জানান, স্ত্রীর পরকীয়ায় ছৈয়দ নূর সমাজের কাছে লজ্জিত হওয়ায় ক্ষিপ্ত হয়ে জনসম্মুখে মাইক হাতে নিয়ে স্ত্রী মোমেনাকে তালাক দেন।

ছৈয়দ নূর বলেন, ‘তাকে (স্ত্রী) আইনিভাবে তালাক নোটিশ পাঠাই। এরপরও তিনি ঘর থেকে বের হয়ে যাননি। সমাজের লোকজন আমাকে বয়কট করছে। আমার আইনি তালাক নোটিশ বিশ্বাস না করায় মাইকে ঘোষণা দিয়ে তালাক দিলাম।’

এ বিষয়ে হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী জানান, ইউনিয়ন পরিষদে তাদের বিচার চলমান। ৫ থেকে ৬ মাস আগে পরকীয়ার অভিযোগ তুলে স্বামী। ওই গৃহবধূর খারাপ চরিত্রের বিষয়ে এলাকার বেশির ভাগ মানুষ অবগত ও অভিযোগ তুলে।

এ ব্যাপারে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, এ বিষয় সম্পর্কে তিনি এখনও অবগত নন। কেউ সাহায্য চাইলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি