,

পরিত্যক্ত স্থানে কলেজছাত্রীর লাশ, শরীরের আঘাতের চিহ্ন

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার একটি পরিত্যক্ত স্থান থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে লাশটি উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত শাহানাজ আক্তার প্রিয়তা (২১) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঞারহাট এলাকার নবী হোসেনের মেয়ে। তিনি বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী ছিলেন। পাশাপাশি তিনি একটি বেসরকারি হাসপাতালে শিক্ষানবীশ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, আজ সকালে ওই তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন কোম্পানীগঞ্জ থানা পুলিশে খবর দেয়।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলছেন, তারা প্রাথমিকভাবে ধারণা করছেন দুর্বৃত্তরা মেয়েটিকে হত্যার পর সেখানে ফেলে গেছে। তার শরীরে আঘাতের কিছু চিহ্ন পেয়েছেন তারা। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম