মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে চার ভাষা সৈনিক ও তাদের পরিবারকে সংবর্ধনা-সম্মাননা স্মারক প্রদান

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : মহান আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রংপুর জেলায় প্রথম পর্যায়ে চার জন ভাষা সৈনিক ও তাদের পরিবারকে বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা,সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।রোববার সন্ধ্যা ৭টায় ঢাকার বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন আমরা একাত্তর এবং রংপুরের প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যাগে ভাষা সৈনিক ও তাদের পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।

সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রাপ্ত ভাষাসৈনিকরা হলেন, রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধে শহীদ মাসুদাল হক চৌধুরী ভিকু (মরণোত্তর ) ও তার স্ত্রী, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধে শহীদ কাজী নিশাওয়াত নাহার মিলি চৌধুরী ( মরণোত্তর ) এবং ভাষাসৈনিক শাহ্ আনোয়ারুল হক আনু ( মরণোত্তর )।এসময় ভাষাসৈনিক মোহাম্মদ আফজাল নগরীর মুন্সিপাড়ার বাসভবনে নিজ হাতে সম্মাননা স্মারক গ্রহন করেন এবং ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার নানাবিদ ঘটনার স্মৃতি চারণ করেন। তার পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন আতিফুর রহমান আতিক ও বাসদ নেতা মোঃ জাফর।

এছাড়া বাকি তিনজন ভাষাসৈনিক যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষে পরিবারের সদস্যদের নিকট সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ভাষা সৈনিক মাসুদাল হক চৌধুরী ভিকু চৌধুরীর পক্ষে স্মাননা স্মারক গ্রহন করেন তার ভাইয়ের মেয়ে মাখদুমা চৌধুরী সামতে ও মেয়ের জামাই মো রাজু ও ভাষা সৈনিক কাজী নিশাওয়াত নাহার মিলি চৌধুরীর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন তার ভাই কাজী মোঃ ইসা , ছোট ভাই কাজী মোঃ জুন্নুন , এড : কহিনুর বেগম এবং ভাষা সৈনিক এড : আনোয়ারুল হক আনুর পক্ষে স্মাননা স্মারক গ্রহন করেন তার সহধর্মিনী ঊম্মে হাবিব্ জাকারিয়া হক বড় ছেলে এ্যাড. এস এম রুপম ও ছোট ছেলে শাহ রিয়াদ আনোয়ার শুভ , নাতি ঋদ্ধ ।

এসময় উদ্যাক্তা সংগঠন আমরা একাত্তর ও প্রমোদা সুন্দরী সেন কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবলু, ট্রেজারার রাশেদ মাহবুব রাব্বান জুয়েল, রংপুরে সাহিত্যক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ মফিজুল ইসলাম মান্টু ও তার সহধর্মিণী ডাঃ মমতাজ বেগম, ছাত্র ইউনিয়ন রংপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র ইউনিয়ন রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক আবির ইয়ামান, ছাত্র ইউনিয়ন রংপুর মহানগর শাখার শিক্ষা ও গবেষণা সম্পাদক শামসুর রহমান সৈকত প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রশ্নপত্র বিতরণে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: মাহদী আমিন

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা সামান্য কমতে পারে

লোডশেডিং কমবে আগামী সপ্তাহ থেকে: বিদ্যুৎমন্ত্রী

নির্বাচনের পরও মূলধনী যন্ত্রপাতির আমদানি স্থবির

মিসর ও পাকিস্তান স্থায়ী যুদ্ধবিরতির আশা করছে

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় অনিশ্চয়তা

উত্তরায় বারে অভিযান, গ্রেপ্তার চিত্রনায়ক মাসুদ শেখ

লিগ্যাল এইড সুবিধা দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: আইনমন্ত্রী

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প চালুর উদ্যোগ: জ্বালানি মন্ত্রী

হাইকোর্ট নির্দেশ: তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে

ময়মনসিংহ ও সিলেটে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা