,

আখাউড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুজন নিহত

news-image

নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাক-সিএনজির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে মোহাম্মদ আউয়াল মিয়া (৫০) ও একই এলাকার মৃত আব্দুল হাকিম ব্যাপারীর ছেলে ফয়েজ মিয়া (৫৫)।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা কুমিল্লা অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া উপজেলার তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম