শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, নিহত ৪

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ চারজন নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের আপানিয়া এলাকার ম্যাক্স গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশিদ।

নিহতরা হলেন- সিএনজিচালক পারভেজ (৩৫), আমিশপাড়ার ওষুধ ব্যবসায়ী মামুন (৩৮), যশোর জেলার জসীম উদ্দিন (৩৮)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সোনাইমুড়ী থেকে চারজন যাত্রী নিয়ে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে যাচ্ছিল সিএনজিটি। ওই এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালকসহ তিনজন নিহত হন, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের এসআই সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি তারা জব্দ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম