,

‘প্রেমে ব্যর্থ’ হয়ে কিশোর-কিশোরীর আত্মহত্যা

news-image

মতলব (চাঁদপুর) প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রেমে ব্যর্থ হয়ে এক কিশোর ও কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর নিলয় (১৫) দশম শ্রেণির ছাত্র এবং ফাহিমা (১২) চতুর্থ শ্রেণির ছাত্রী। সম্পর্কে নিলয় ওই কিশোরীর ফুফাতো ভাই হয়।

নিহতদের পারিবার সূত্রে জানা গেছে, নিলয়ের পিতা মৃত্যুবরণ করার কারণে সে মামা মোহন ফরাজির বাড়িতেই থাকতো। মোহন ফরাজি চারটি বিয়ে করেন। মেয়ে ফাহিমা তার তৃতীয় সংসারের ইয়ারুন নেছার মেয়ে। ইয়ারুনের সাথে মোহনের তালাক হওয়ায় ফাহিমা তার বাবার সংসারেই থাকতো। তবে তার নানার বাড়ি পাশের গ্রাম জঙ্গল ইসলামাবাদ গ্রামেও যাওয়া আসা ছিল।

মোহনের চতুর্থ স্ত্রী নাছিমা বলেন, ‘আমি গতকাল শনিবার সন্ধ্যায় ঘরে এসে দেখি ফাহিমা উদ্ভট শব্দ করছে। তাকে জিজ্ঞেস করলে সে কিছুই বলেনি। তার কিছুক্ষণ পরে আবার নিলয়কেও একই অবস্থায় দেখি। পরে তাদেরকে দ্রুত হাসপাতালে নেই। পরে জানতে পারি তারা চালের কেরি পোকা মারার বিষ পান করেছে। কিন্তু কেন তারা বিষ পান করল তা বুঝতে পারছি না।

স্থানীয়রা জানান, তাদের মধ্যে প্রেমে সম্পর্ক ছিল। হয়তো এই সম্পর্কের জের ধরেই আত্মহত্যা করেছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, তারা বিষ পান করার পর অসুস্থ হয়ে পড়লে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে সত্যতা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম