,

গাজীপুরে ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ

news-image

গাজীপুর প্রতিনিধি ; গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সফিপুর দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন-রাজশাহীর বাগমারা উপজেলার নিচুকাতিলা গ্রামের আকাশ হোসেন (২১) ও তার স্ত্রী সালমা আক্তার (১৮)। সালমার বাবার বাড়ি দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকায়।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম করে মাস দুয়েক আগে আকাশ ও সালমা বিয়ে করেন। পরে তারা সফিপুরে জাহাঙ্গীর হোসেনের বাসায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সালমা সেখানকার একটি কার্টন ফ্যাক্টরিতে চাকরি করতেন আর আকাশ অটোরিকশা চালাতেন। শুক্রবার রাতে স্বামী ও স্ত্রী খাওয়া-দাওয়া শেষ করে ঘুমাতে যান। পরেরদিন অনেক বেলা হয়ে গেলেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা গিয়ে জানালা দিয়ে দুজনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ গিয়ে দরজা ভেঙে দম্পতির লাশ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলছেন, তারা ধারণা করছেন নিজেদের মধ্যে ঝগড়ার কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম