,

ইউক্রেনের সেনাবাহিনীকে ক্ষমতা দখল করতে বললেন পুতিন

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন শুরুর দ্বিতীয় দিনে এসে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে দেওয়া ভাষণে কিয়েভের বর্তমান সরকারের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত রুশ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পুতিন বলেন, আমি আরও একবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক ব্যক্তিদের আহ্বান জানাচ্ছি; নিজেদের সন্তান-স্ত্রী ও বয়স্কদের মানবঢাল হিসেবে নব্য নাৎসি ও ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীদের হাতে ব্যবহৃত হওয়ার অনুমতি দেবেন না।

পুতিন বলেন, নিজেদের হাতে ক্ষমতা নেন। এতে একটি সমঝোতায় পৌঁছা সহজ হবে। রুশ প্রেসিডেন্ট আরও বলেছেন, ইউক্রেনে আক্রমণে রাশিয়ার সেনাবাহিনীর সদস্যরা সাহসিকতা, পেশাদার ও বীরোচিতভাবে কাজ করছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, কিয়েভের সঙ্গে আলোচনায় বসতে বেলারুশের রাজধানী মিনস্কে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল পাঠাতে প্রস্তুত আছে মস্কো।

চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে পুতিনও দাবি করেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে চায় তার দেশ।

ইউক্রেনকে জোটনিরপেক্ষ রাখা সংক্রান্ত জেলেনস্কির একটি প্রস্তাব বিবেচনা করছে রাশিয়া; ক্রেমলিনের এমন ঘোষণার পরই শুক্রবার পুতিনের এই বক্তব্য সামনে এলো।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের