,

মাকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা, ঘাতক ছেলে গ্রেপ্তার

news-image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : পারিবারিক ক্ষোভের বশবর্তী হয়ে তার সন্তান রেদওয়ান হোসেন মিলন (২৬) এ নির্মম হত্যাকাণ্ড চালান বলে জানা যায়। এ ঘটনায় ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক।

এর আগে উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের আশার কোটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত আমেনা (৬০) স্থানীয় মৃত আকবর আলীর স্ত্রী।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, রাতে পারিবারিক ক্ষোভের (মানসিক বিকারগ্রস্থ, প্রেম সংক্রান্ত ব্যার্থতা, মাদকাসক্ত) বশবর্তী হয়ে মিলন তার মাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে কম্বল পেঁচিয়ে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে তাকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আমেনার মরদেহ উদ্ধার ও ঘাতক ছেলে মিলনকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় নিহতের ভাই টিপু সুলতান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন বলে জানান ওসি।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম