,

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ, মহাসড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল আটটা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।

জানা গেছে, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে দলবদ্ধ ধর্ষণের ওই ঘটনা ঘটে। এর প্রতিবাদে এবং ধর্ষকদের বিচারের দাবিতে এদিন রাত থেকেই গোপালগঞ্জ সদর থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ ঘটনার বিচার চেয়ে তিন দফা দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে আজ সকাল আটটার দিক থেকে সড়ক অবরোধ করেন তারা।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাধিক সূত্র জানিয়েছে, দুই শিক্ষার্থী গোপালগঞ্জ সদরের নবীনবাগ হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। এ সময় তাদের দুজনকে একটি অটোরিকশায় তুলে নেয় দুর্বৃত্তরা। পরে ছেলেটিকে বেঁধে রেখে গোপালগঞ্জ জিলা স্কুলের নির্মাণাধীন একটি ভবনে কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় বুধবার রাতে গোপালগঞ্জ সদর থানায় মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান।

গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) আয়েশা সিদ্দিকা ধর্ষণের ঘটনায় মামলার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সড়কে আটকাপড়া যানবাহনের দীর্ঘ সারি হয়ে গেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। আসামি চিহ্নিত করা ও গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি আছে। শিগগিরই পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবে।’

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম