শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতে খেয়ে ঘুম, সকালে ঘরে মিলল স্কুলছাত্রের গলাকাটা লাশ

news-image

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনিতে জহিরুল ইসলাম সরদার নামে এক স্কুলছাত্রকে নিজ ঘরে গলাকেটে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের পর মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত ১৫ বছর বয়সী জহিরুল ইসলাম উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরদ্দিরচর গ্রামের কাতার প্রবাসী বারেক সরদারের ছেলে। সে সমিতিরহাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আসফাক রাসেল। তিনি বলেন, জহিরুল ইসলাম সরদার একটি বিল্ডিংয়ের এক রুমে থাকতো। প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে ঘুমিয়ে যায়। সকালে কোন শব্দ না পেয়ে তার মা কহিনুর বেগম ডাকাডাকি করেন। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে জহিরুলের কম্বল দিয়ে ঢাকা মৃতদেহ দেখতে পায়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জহিরুলের গলায় কোপ রয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মৃতদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়, বলেন ওসি।

নিহতের মা কহিনুর বেগম বলেন, ‘আমার ছেলেকে পূর্বপরিকল্পিত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার স্বামী কাতার প্রবাসী। আমাদের তেমন কোন শত্রু নেই। আমাদের ঘরের তিন রুমের মধ্যে উত্তর কোণার রুমে জহিরুল ঘুমাতো। আমরা কোন সাড়া-শব্দ পাই নাই। কেন কি কারণে হত্যা করেছে, এখনো বুঝতে পারছি না। তবে যারাই হত্যা করুক, আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’

মাদারীপরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) চাইলাউ মাররা বলেন, ‘ঘটনা শোনার পরে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃতদেহের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবার মামলা দিলে আমলে নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাদের আইনগত শাস্তি পেতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি