শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামগঞ্জে অবৈধ ট্রলি বন্ধের ঘোষণা আনোয়ার খান এমপির

news-image

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান রামগঞ্জ উপজেলায় অবৈধ ট্রলি বন্ধ করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার সকালে রামগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা এতে সভাপতিত্ব করেন।

এ সময় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান বলেন, শেখ হাসিনা শুধু একটি নাম নয়। এই নামটি এখন বাংলার মানুষের জন্য আশা, ভালোবাসা এবং স্বপ্ন দেখার সারথি। আজকের এই আধুনিক সোনার বাংলার কারিগর তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভরসায় এই দেশের মানুষ নতুনভাবে জীবন-যাপন করতে শিখেছে। এগিয়ে যেতে শিখেছে। তার নেতৃত্বে দেশের অনেক উন্নয়ন হয়েছে। তাই উন্নয়ন কর্মকাণ্ড বিফলে যেতে দেয়া যাবে না।

 

মাসিক আইনশৃঙ্খলা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ ক ম রুহুল আমিন, এমপির স্থানীয় প্রতিনিধি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, থানার ওসি এমদাদুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ মামুন আখন্দসহ ইউপি চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

 

এ জাতীয় আরও খবর

নারী-শিশু নির্যাতন মামলায় এক মাসে হাইকোর্টের ১০ রায়

কাপ্তাই বাঁধের ১৬ গেট খোলার প্রস্তুতি

এলডিসি উত্তরণে বাংলাদেশের পাশে থাকবে ইইউ ও জি-৭৭

দুরেফিশান-শেহেরিয়ারের ‘দার-ই-নিজাত’ আসছে আগস্টে

নবম ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে মেসি

ফিলিস্তিনি কারাগার ঘিরে কুমির প্রকল্পের দাবি ঘিরে আলোচনা

সেরা ডুবুরি সাদিকের মৃত্যুতে তদন্ত কমিটি

চন্দনাইশে ত্রাণ বিতরণে ভেঙে পড়ল মঞ্চ

অনলাইন জুয়ায় সর্বস্বান্ত পরিবার, নিষিদ্ধের দাবি

বৃষ্টির প্রভাবে সবজির বাজারে ঊর্ধ্বগতি, মরিচ ২০০ টাকা

বন্যার্তদের পাশে সরকার, চলবে সহায়তা কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি